সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (০৫ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিক্রমপুর আদর্শ কলেজের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান খান,বিক্রমপুর আদর্শ কলেজের হিতুশি সদস্য মাহমুদ হাসান ফাহাদ,দাতা সদস্য জুয়েল শেখ,অভিবাবক সদস্য জাহাঙ্গীর বেপারী মো: আব্বাস বেপারিসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :