বিজয়নগরে কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল সহ কাভার্ড ভ্যান আটক

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ বিপুল পরিমান চোরাচালান মালামাল আটক করা হয়েছে। 
 ২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০৫ঃ০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট হতে ঢাকা যাওয়ার পথে সন্দেহ হলে থামিয়ে  কাভার্ড  ভ্যানটি তল্লাশী করে ভারতীয় অবৈধ ফুচকা-৯,৯৩৬ কেজি, বিস্কুট-৩,৮২০ প্যাকেট এবং কাভার্ড ভ্যান-০১ টি আটক করতে সক্ষম হয়। 
আটককৃত কাভার্ড ভ্যানসহ ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য-১,০২,৩৫,৪০০/- (এক কোটি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশত) টাকা।
 আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল এবং কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top