কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেস্টফুড নামের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন উসকানিমূলক পোস্ট প্রচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে ছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ভূইয়া জানান, আওয়ামী লীগের বিভিন্ন মিছিলের সঙ্গে সম্পৃক্ততা এবং ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top