সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আবেগাপ্লুত রুমন

মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অভাব অনুভূত হয়েছে। তাঁকে কেন্দ্র করে ঈদের নানা স্মৃতি বারবার মনে পড়েছে।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদ উপলক্ষে সরকারের নেওয়া গণমুখী বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে। এর প্রতিফলন টেলিভিশনের পর্দা ও সংবাদপত্রের পাতায় স্পষ্টভাবে দেখা যায়। তবে কিছু অনলাইন মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ফটোকার্ড তৈরি, খণ্ডিত বক্তব্য প্রচার এবং রিলসের নামে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা কখনো কখনো ভুল বার্তা পৌঁছে দেয় এবং সামাজিক বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি করে। তিনি ভিউয়ের প্রতিযোগিতার নামে এ ধরনের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার প্রসঙ্গ তুলে রুমন বলেন, “সারা দেশের মানুষ যখন ঈদের ছুটি উপভোগ করছিলেন, তখনও প্রধানমন্ত্রী কাজ করে গেছেন। ঈদের দিনসহ ছুটির পুরো সময় তিনি এবং তাঁর টিম দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করেন, অনেক সময় তা ১৬ ঘণ্টাতেও পৌঁছে যায়।”
তিনি আরও বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন। কোথাও অব্যবস্থাপনা বা গাফিলতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এবং শাহারিয়ার পামির উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :