বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আজও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার (চন্দ্রা) পল্লী বিদ্যুৎ এলাকায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই শিল্পাঞ্চল গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকরা। মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরসহ নানাভাবে বিক্ষোভ করছেন তারা।

আজ দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিকরা হঠাৎ বিক্ষোভ শুরু করেন।একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিক আন্দোলনের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top