বেতাগীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিছিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনার বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। এ সময় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বেতাগী পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহজাহান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম পান্না, বেতাগী পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্না খান এবং বেতাগী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা জেলা যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন বুলেট। এতে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান জুয়েল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাশেদ খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল খান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান জুয়েল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ৩০ অক্টোবর উদযাপনের কথা ছিল। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারিত ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই আজ ৩ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।’

এ ছাড়া অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top