বেনাপোল পৌর বিএনপির প্রতিবাদ সংবাদ সম্মেলন: আতিকুজ্জামান সনির বিরুদ্ধে

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানি এবং পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি ও শুল্ক ফাঁকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল পৌর বিএনপি ও স্থানীয় পৌরবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বেনাপোলের ‘হোটেল সানরুফ ইন্টারন্যাশনাল’-এর রহমান চেম্বারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আহাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ট্রানসপোর্ট পরিবহন ব্যবসায়ী আতিকুজ্জামান সনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সহযোগিতায় একতরফাভাবে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি পদ দখল করেন। গত ৫ আগস্টের পর তিনি দলীয় পরিচয় ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধভাবে ট্রাক টার্মিনাল ও পৌর টোল আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের বিরুদ্ধে আতিকুজ্জামান সনি মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন বলে দাবি করা হয়।
বেনাপোল পৌর টার্মিনালে নির্ধারিত প্রবেশ ফি ৫০ টাকার বদলে ১০০ টাকা এবং নাইট গার্ড, নৈশ প্রহরী ও যানজট নিরসনের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়া ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা হয়।
বন্দরের ২৬ নম্বর শেডে পণ্যচালান আটকে থাকা, শুল্ক ফাঁকির অভিযোগে সিএন্ডএফ এজেন্ট ‘কাব্যা এন্টারপ্রাইজ’-এর লাইসেন্স সাময়িক বাতিল হওয়া এবং সীমান্ত দিয়ে স্বর্ণ, ডলারসহ বিভিন্ন পণ্য পাচারের অভিযোগের কথা তুলে ধরা হয়।
বেনাপোল কাগজপুকুরে সরকারিভাবে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি সনির পৃষ্ঠপোষকতায় অকেজো পড়ে রয়েছে ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অপকর্ম ঢাকতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আতিকুজ্জামান সনি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সভা পতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইছাহক ৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top