সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

বেনাপোল বল্ডফিল্ড মাঠকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে এসিল্যান্ড বরাবর আবেদন

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলের ঐতিহ্যবাহী বল্ডফিল্ড মাঠকে ঈদগাহ মাঠে রূপান্তরের উদ্যোগ বন্ধ ও মাঠটি খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নিয়াজ মাখদুমের নিকট এ আবেদনপত্র জমা দেন এলাকাবাসীর প্রতিনিধিরা। আবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল বল্ডফিল্ড মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের একমাত্র উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আবেদনকারীরা বলেন, প্রতিদিন অসংখ্য যুবক এই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা অনুশীলন করে। মাঠটি শুধু খেলাধুলার ক্ষেত্র নয়, বরং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে মাঠটি ঈদগাহে রূপান্তর করা হলে ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্মুক্ত খেলার পরিবেশ থেকে বঞ্চিত হবে।
তারা আরও জানান, ধর্মীয় কার্যক্রমের গুরুত্ব তারা সম্মান করেন, তবে খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় বল্ডফিল্ড মাঠটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
এলাকাবাসী উপজেলা প্রশাসনের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করে মাঠটি স্থায়ীভাবে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানান।
স্থানীয়দের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Tags:

সম্পর্কিত খবর :