বোরকা দিয়ে পোশাক বানিয়ে সিরাজগঞ্জের মামুন এখন ‘বাংলার ক্রিশ’

সিরাজগঞ্জের বনবাড়িয়া গ্রামে চোখ রাখলে মনে হতে পারে বলিউডের সুপারহিরো ‘ক্রিশ’ যেন বাস্তবে নেমে এসেছে! আর এই ক্রিশের রূপ ধারণ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার তরুণ মোহাম্মদ আল মামুন, যাকে সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শকেরা ভালোবেসে ডাকছেন ‘বাংলার ক্রিশ’।

​পেশায় পাইপ ফিটিংস মিস্ত্রি মামুন বড় বোনের একটি পুরোনো বোরকা কেটে নিজের হাতে তৈরি করেছেন ক্রিশ চরিত্রের বিশেষ পোশাক। সেই পোশাক গায়ে চাপিয়েই তিনি দেখাচ্ছেন রোমাঞ্চকর নানা স্টান্ট ও শারীরিক কসরত।

​সীমিত সামর্থ্য সত্ত্বেও তাঁর অদম্য ইচ্ছাশক্তি থামিয়ে রাখতে পারেনি তাঁর এগিয়ে যাওয়াকে। ফেসবুক ও টিকটকে তাঁর স্টান্টের ভিডিওগুলো এখন নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলছে।

​বুকভরা স্বপ্ন নিয়ে পথচলা মামুনের এখন একটাই ইচ্ছা—একদিন নিজের এই প্রতিভাকে চলচ্চিত্রের বড় পর্দায় তুলে ধরা। পুরোনো বোরকার সেলাই থেকেই যেন শুরু হয়েছে এই সিরাজগঞ্জের তরুণ ক্রিশের স্বপ্নজয়ের গল্প।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top