সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬ টায় হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত হয়েছে ৩ জন নার্স।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারি অধ্যাপক ডক্টর দিলীপ কুমার জানিয়েছে, সকাল ৫টা ৫০ মিনিটে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোষ্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোন একটিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়তো দরজা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওটি তে থাকা দুইজন নার্স ও একজন ডক্টর আগুন চলাকালীন সময় জাহানার পাশে সানসেড এ আশ্রয় নিলে সেখান থেকে পড়ে যায় নিচে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫ টা সিট ১৫ টায় রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সকল রোগীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে খুলনা মেডিকেলসহ খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গিয়েছে। তবে কিভাবে কি কারনে আগুন লেগেছে তা সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন, ঠিক কি কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি তবে আগুনের কারণে হাসপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যাহত হওয়ায় এই মুহুর্তে সকল ধরণের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত ঠিক করার চেষ্টা করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :