ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃ’ত্যু

ভারতের বিহারে বন্যাদুর্গত এলাকায় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সারণ জেলার পরশুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিল কুমার সিং ওরফে আব্বু সিংয়ের বয়স ৫৮ বছর।
স্থানীয়দের দাবি, হেলিকপ্টার থেকে প্রায় পাঁচ কেজি ওজনের একটি ত্রাণের প্যাকেট তার মাথায় এবং আরেকটি বুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন তথ্য রয়েছে। মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্ত করা হচ্ছে।
একই এলাকায় হেলিকপ্টারের প্রবল বাতাসে উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এক নারী ও দুই শিশু আহত হয়েছেন। ভয়াবহ বন্যায় সারণ জেলার ছয়টি ব্লকের ৩৩টি পঞ্চায়েতের প্রায় ১৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় আকাশপথে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পর্যটন কেন্দ্র চর কুকরী-মুকরী খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়: সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রী ও পর্যটক, হুমকির মুখে পর্যটন শিল্প

ভোলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী ,ঢালচরের

Scroll to Top