সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

ভোলা -২ জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা থেকে সরে দাঁড়াচ্ছেন এলডিপির প্রার্থী মোককার উদ্দিন চৌধুরী

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টা আজকের খবর অনলাইন কে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
রোববার আজকের খবর এর সঙ্গে আলাপকালে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের অংশ। নিজেদের মধ্যে এমন কোনো অবস্থান চাই না, যাতে করে বিপরীত প্রার্থী সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, এলডিপির সভাপতি রোববার দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবেন। ঘোষণার পর তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলেও জানান তিনি।
এর আগে রোববার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে ফোন করে সমবেদনা জানান এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মাওলানা ফজলুল করিমকে সমর্থন দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :