নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অভিযুক্তের এক সহযোগী পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) জনাব মোঃ রায়হান সরকারের তত্ত্বাবধান এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর বাদশার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোঃ সিয়াম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অপর আসামি বিজয় মিয়া (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত












