সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৫০) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সেলফি পরিবহনের ওই বাসটি পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নামে একজন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, বাসটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া, রেকার ডাকা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Tags:

সম্পর্কিত খবর :