সাম্প্রতিক
শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ

মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতকালে ব্যবসায়ী ও চালক আটক

নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালককে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন। আটক লরি চালকের নাম আজমত আলী (৫৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটের মেসার্স ওহাব ট্রেডার্সের চালক। এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ বৈদ্যপুর বাজারে অভিযান চালায়। অভিযানে মেসার্স ওহাব ট্রেডার্সের ১ নম্বর তেলবাহী লরি (নওগাঁ-ট ১১-০০২১) থেকে তেল নামানোর সময় ব্যবসায়ী এরশাদ ও চালক আজমত আলীকে আটক করা হয়। এ সময় লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Tags:

সম্পর্কিত খবর :