সাম্প্রতিক
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

মান্দায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর মান্দায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ১৪৮নং ছোট চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা ঘটে।
মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনের পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রঞ্জন কুমার।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাবরিনা আনাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়ার তৈরিতে এই গোল্ডকাপ টুর্নামেন্ট একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডাঃ ইকরামুল বারী টিপুর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হারুন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে শিশুদের এই ফুটবল লড়াই উপভোগ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ফাইনাল খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :