সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

মান্দায় পাটবীজ বিতরণ ও শুভ উদ্বোধন

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নওগাঁর মান্দা উপজেলায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ ও শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাটচাষীদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এবারে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের পাটবীজ মোট ২,৫০০ জন চাষীর মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও একই সময়ে উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু উপস্থিত থেকে সার ও বিষ বিতরণের শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য এবারে উফসী আউশ ধান ১১,৫০০ জন, পাট ১৫০ জন, গ্রীষ্মকালীন তিল ৭০ জন এবং গ্রীষ্মকালীন মুগ ডাল ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags:

সম্পর্কিত খবর :