মান্দায় ১০ দিনব্যাপী আনসার- ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ইউএনও

নওগাঁর মান্দায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১ম ধাপের ১০ দিনব্যাপী পুরুষ ও নারী সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা আনসার- ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলিফ উদ্দিন।
উপজেলা আনসার- ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে ভূমিকার অংশ হিসেবে ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক বিষয়ের ওপর মৌলিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন