সাম্প্রতিক
রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় সচিবালয়ের কর্মচারীসহ গ্রেপ্তার ২

মার্কিন বিমানঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর হামলার প্রায় এক ঘণ্টা পর আইআরজিসির মহাকাশ বাহিনীর ইউনিটগুলো ওই হামলার উৎসস্থল হিসেবে চিহ্নিত বিমানঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনীর আগ্রাসনের পর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা হামলার উৎসস্থল বিমানঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে এবং পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।’

তবে হামলার শিকার বিমানঘাঁটিটি কোথায় অবস্থিত, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আইআরজিসি। এদিকে এর আগে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে খবর পাওয়া যায়। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

 

Tags:

সম্পর্কিত খবর :