প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাজার হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেবল পণ্যের আদান-প্রদান নয়, বরং একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা জরুরি। মিরপুর বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া যাবে না। আমি চাই প্রতিটি ব্যবসায়ী এখানে নির্ভয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করবেন। তিনি বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবসায়িক গতিশীলতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলীর সভাপতিত্বে এবং বাজার কমিটির সদস্যদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, মিরপুর উপজেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
বক্তারা মিরপুর বাজারের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে বাজারের আমূল পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।












