সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

​মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজারকে আধুনিক বাজার গড়ে তোলা হবেঃ এমপি আব্দুল গফুর

 ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজারের (ঈগল চত্বরে) বাজার কমিটি আয়োজনে গত রবিবার গণ-সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবের উপস্থিত ছিলন কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাজার হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেবল পণ্যের আদান-প্রদান নয়, বরং একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা জরুরি। মিরপুর বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া যাবে না। আমি চাই প্রতিটি ব্যবসায়ী এখানে নির্ভয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করবেন। তিনি বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবসায়িক গতিশীলতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলীর সভাপতিত্বে এবং বাজার কমিটির সদস্যদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, মিরপুর উপজেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

বক্তারা মিরপুর বাজারের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে বাজারের আমূল পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :