সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
‎চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর নগর হাসপাতাল) প্রাঙ্গণে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎মানববন্ধনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও পোর্টাররা অংশ নেন।
‎এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কবির হোসেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক বদলিকৃত, পোর্টারদের অর্থ আত্মসাৎকারী এবং নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণে জড়িত। এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও আসামি বলে দাবি করেন তারা।
‎অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে তাকে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।
‎এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজুর রহমান জানান, আমরা বর্তমানে একটি ক্রাইসিস মোমেন্টে আছি। যথাযথভাবে মাঠ পর্যায়ে হামের টিকার ক্যাম্পেইন শুরু হবে। ইপিআই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :