সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

মীরসরাইয়ে বেপরোয়া বাস কেড়ে নিলো স্কুল শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নুসরাত মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুজ্জামান ভুঁইয়া জানান, চিনকি আস্তানা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :