সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

মৃত্যুর সঙ্গে লড়াই করছে চারঘাটের তাসফিয়া, অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

,

চারঘাট উপজেলার জয়পুর গ্রামের ছোট্ট তাসফিয়া মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই করছে। যে বয়সে মায়ের কোলেই থাকার কথা, খেলাধুলায় মেতে ওঠার কথা—সে বয়সে এক ভয়াবহ রোগের সঙ্গে যুদ্ধ করছে শিশুটি। মাত্র তিন মাস বয়সে তার চোখে ধরা পড়ে রেটিনোব্লাস্টোমা নামক একটি মারাত্মক রোগ। সময়মতো চিকিৎসা শুরু হলে চোখটি বাঁচানো সম্ভব ছিল, কিন্তু অর্থাভাবের কারণে তার চিকিৎসা ব্যাহত হয় এবং বর্তমানে রোগটি ক্যান্সারে পরিণত হয়েছে। পরবর্তীতে চোখটি তুলে ফেলা হলেও, তাসফিয়ার যন্ত্রণা থামেনি।

তাসফিয়ার বাবা মুরাদ হোসেন জানান, “ছোট বয়সে মেয়ের চিকিৎসা করিয়েছিলাম। কিছুদিন ভালো থাকার পর আবারও সমস্যা শুরু হয়। বর্তমানে মেয়েকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে টাকার অভাবে পুরোপুরি চিকিৎসা চালিয়ে যেতে পারছি না।”

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা সারাক্ষণ কাঁদে। আমরা কিছুই করতে পারছি না। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ ছাড়া আর কারও কাছে যাওয়ার জায়গা নেই।”

তাসফিয়ার এমন অবস্থা দেখে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা সরকারের সহায়তা এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) মিল্টন কুমার মুঠোফোনে বলেন, “রেটিনোব্লাস্টোমা একটি মারাত্মক ক্যান্সার, যা সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদের হয়। সময়মতো চিকিৎসা শুরু করা গেলে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে দেরি হলে চোখ হারানোর পাশাপাশি শিশুর জীবনও বিপন্ন হয়ে যেতে পারে।”

তাসফিয়ার চিকিৎসার জন্য দ্রুত সহায়তার প্রয়োজন, তাই এলাকার মানুষের দাবি, সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

আমির হামজা

Tags:

সম্পর্কিত খবর :