বিশ্বকাপের শেষে ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত ও পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে অসাধারণ কাম ব্যাক বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে। এ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।
পত্নীতলায় নজিপুর সরদারপাড়া মোড়ে বিশাল পর্দায় প্রজেক্টরে দেখা স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মোঃ আসিফ বলেন, ” দুই গোলে পিছে পড়ার পরও বিশ্বাস ছিল মেসি কিছু একটা করবেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এমন কাম ব্যাক জীবনে খুব কম দেখা যায়। ”
আরেক আর্জেন্টিনার পাগল ভক্ত মমিনুল বলেন, “মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করার মন মানসিকতায় আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে।”
স্থানীয় ক্রীড়া বিদদের মতে,এই ম্যাচে আর্জেন্টিনা শুধু জয়ই পায়নি, বরং অসাধারণ মানসিকতা ধৈর্য ও দলগত লড়াইয়ের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন দুই গোলে নিচে থেকেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত জয় তুলে নেওয়া যাই এই ম্যাচ তার জ্বলন্ত উদাহরণ। বিশ্বে বিশ্বমানের ফুটবলের অন্যতম সেরা কামব্যাক হিসেবে স্মরণীয় থাকবে বিশ্ব ফুটবল আসরে।
ফুটবল বিশ্লেষকের মতে, মিশরের বিপক্ষে এই নাটকীয় জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং কোয়াটার ফাইনালের আগে দলকে মানসিকভাবে শক্তিশালী ও বেগবান করবে। সমর্থকরাও আশা করছেন, মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপে আরও এগিয়ে যাবে আর্জেন্টিনা।












