সাম্প্রতিক
মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-মরক্কো লড়াই ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত চলতি বিশ্বকাপের ১ম হাই-ভোল্টেজ ম্যাচে ভোরে মুখোমুখি মরক্কো-ব্রাজিল প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী প্রবীন সাংবাদিক ও সুজন সভাপতি খান কবিরের ইন্তেকাল,বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাব ও সুজনের গভীর শোক প্রকাশ বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-মরক্কো লড়াই

রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মরক্বো। এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে মরিয়া কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকান দেশটি। এদিকে হেক্সামিশনে উড়ন্ত শুরু চায় সেলেসাওরা। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

Tags:

সম্পর্কিত খবর :