মোহনগঞ্জে কৃষি উপকরণের লাগামহীন ঊর্ধ্বগতি, দিশেহারা হাওরের কৃষকরা

 

নেত্রকোনার মোহনগঞ্জে সার, বীজ, কীটনাশক ও ডিজেলের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে দ্বিগুণ হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় দিন পার করছেন তারা।
সরেজমিনে উপজেলার ৫নং সমাজ সহিলদেও, ২নং বড়কাশিয়া বিরামপুর সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, আমন মৌসুমের শুরু থেকেই কৃষি উপকরণের বাজারে অস্থিরতা চলছে।
কৃষকরা জানান, গত সময়ে যে ইউরিয়া সারের বস্তা ছিল ১১০০ টাকা, এবার তা ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিএপি ও পটাশ সারের দামও বেড়েছে বস্তা প্রতি ৩০০-৪০০ টাকা। সেই সাথে বেড়েছে ডিজেলের দাম, ফলে জমি চাষ ও পানি সেচের খরচও বেড়েছে দ্বিগুণ।
৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান বলেন, “এক কাঠা জমি চাষ করতে আগে ২৫০ টাকা লাগতো, এখন লাগে ৪০০ থেকে ৫০০ টাকা। সার-কীটনাশকের দাম শুনলে মাথা ঘুরায়। আমরা ধান ফলাই, কিন্তু লাভ খায় মধ্যস্বত্বভোগীরা।”
আরেক কৃষক রহিমা খাতুন বলেন, “সরকার দাম বাড়ায় না, দাম বাড়ায় বাজারের সিন্ডিকেট। আমরা সময় মতো সার পাই না, বেশি দামে কিনতে হয়।”
তবে কৃষকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাজার নিয়ন্ত্রণ এবং হাওরের কৃষকদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করা হোক, না হলে তারা কৃষি কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top