সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

ময়মনসিংহ ব্রিজে বাস-বাইক সংঘর্ষে নিহত -১, সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ

,
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাইকার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের জীবন যে কত অনিশ্চিত আরেকবার তা প্রমাণ করলো এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

Tags:

সম্পর্কিত খবর :