সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

যাকাত আদায়ে বৈষম্য দূর করা সম্ভব — সমাজকল্যাণমন্ত্রী

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বেসরকারি এতিমখানা ও আশ্রমসমূহের মাঝে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।

মন্ত্রী বলেন, সমাজের বিত্তবানরা যদি নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে যাকাত আদায় করেন, তাহলে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণ নিশ্চিত হবে। এতে সম্পদের বৈষম্য কমে আসবে এবং ইসলামের বিধান অনুযায়ী যাকাত আদায় করলে সমাজে আর্থিক বৈষম্য দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, অনেক উপজেলায় সহায়তা দেওয়া সম্ভব হয়নি, কারণ সংশ্লিষ্ট এতিমখানার তথ্য যথাসময়ে পাওয়া যায়নি। তাই সমাজসেবা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলার এতিমখানার তালিকা তৈরি করে আগামী বছর সহায়তার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা বৈষম্যহীনভাবে পালন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা সমাজসেবা কার্যালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও ইউনিয়ন সমাজকল্যাণ কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপসচিব) রংপুর মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম ইসলাম, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল ও আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এতিমখানা ও আশ্রমের প্রতিনিধিদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :