সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

রক্তের বর্ণমালা

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কলমে — মাজহারুল ইসলাম
সকালের বাতাসে আজ রক্তের গন্ধ
শরতের আকাশ ঢেকে গেছে কালো মেঘে।
চৈত্রে জন্মানো তৃষ্ণা মেটে না আটলান্টিকের জলে,
শিশুরা এত কেঁদেছে যে সাহারাও শুষে নেয় তাদের অশ্রু।
হিমালয় নীরবে দেখে এই রক্তমঞ্চ—
বিশ্বের বুকে এত সম্পদ, তবু এত হানাহানি।
আমার দেশের মানচিত্রে বিদেশি শকুনের ছায়া পড়ে,
ছদ্মবেশী দালালেরা নিঃশেষ করে মাতৃভূমি।
সীমান্তের সৈনিক কাঁদে নীরবে
স্বাধীনতার আগুন আজ স্তব্ধ হয়ে আসে।
আধিপত্যের বিরুদ্ধে যারা অকাতরে প্রাণ দেয়,
তাদের রক্তবিন্দুতে লেখা হয় মুক্তির ইতিহাস।
কিন্তু ইতিহাস কি সত্যি মনে রাখে সবার নাম?
শহীদের স্মৃতি থাকে প্রজন্মের বুকে উজ্জ্বল।
ঝরে যাওয়া রক্তের দাম একদিন মিটবেই—
যেদিন এই মাটি আবার জেগে উঠবে নিজের ভাষায়,
যেদিন প্রভাতের আলোয় চিনে নেব স্বাধীনতাকে,
যার মুখ আমরা এখনো ভুলে আছি কুয়াশায়।

Tags:

সম্পর্কিত খবর :