সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

রাজবাড়ীতে সোয়া লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে

রাজবাড়ী জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এক লক্ষ ২৩ হাজার ৮৭১জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের ১ লক্ষ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পে এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে সহ এ বছর ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ৪ জন পজেটিভ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবাদত হোসেন সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :