সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

রাজবাড়ী পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটকের পর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বৃহদাকারের খনন যন্ত্র ও দু’টি পরিবহন কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্তদের আটক করা হয়। পরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার বড় মসজিদ পাড়া গ্রামের জবাই মন্ডলের ছেলে মোঃ আনু মন্ডল (৩০), দৌলতদিয়া সাত্তার  মেম্বার পাড়া গ্রামের মোঃ মনছের শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ছেলে মোঃ নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জনকাঠি গ্রামের মোঃ সানু ফকিরের ছেলে মোঃ জাকারিয়া ফকির (১৮), একই এলাকার পশ্চিত হাতালিয়া গ্রামের মোঃ নজরুল শিকদারের ছেলে মোঃ সাইদুল শিকদার (২৪), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চর ধলেশ^র গ্রামের মোঃ জাকির হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাত গ্রামের আব্দুর রব মাতুব্বারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বলবনিয়া গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ ইয়াছিন (১৮), একই এলাকার বলয়বনিয়া গ্রামের আঃ হালিম আকনের ছেলে মোঃ শাকিল আকন (১৮), ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর সিমিলা গ্রামের জামাল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৪৫)।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত কাটার এবং ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tags:

সম্পর্কিত খবর :