ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও সেবনের উপকরণসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
১১ অক্টোবর (রবিবার) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মৃত শাহজাহান হাওলাদারের বসতঘরের পেছনের একটি টং ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হলেন মো: মিজান (২৮), পিতা: মৃত শাহজাহান হাওলাদার, সাং: দক্ষিণ রাজাপুর (৩ নং ওয়ার্ড), রাজাপুর, ঝালকাঠি।তামিম ফরাজী (২০), পিতা: মাসুম ফরাজী, সাং: আলগী (৫ নং ওয়ার্ড), রাজাপুর, ঝালকাঠি।
আটককৃতদের মধ্যে মোবাইল কোর্টে মো: মিজানকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামি তামিম ফরাজীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




