নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমীর ডাঃ আনজির হোসেনের সভাপতিত্বে রমজানের তাৎপর্য ও কল্যানকর রাষ্ট বিনির্মানে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মোঃ খাবিরুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি সামিনুর ইসলাম শামীম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধূরী সেলিম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ ( রিপন) রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব রাব্বী, সাধারণ সম্পাদক সুকুমল প্রামানিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগ মহুর্ত দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।












