সাম্প্রতিক
মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল উপজেলা বিএনপির নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন

,

মোঃ খায়রুল ইসলাম

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল বন্দর মুক্তা সিনেমা হল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনী পদ সভার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রধান নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার রাত ৯টায় রাণীশংকৈল মুক্তা মার্কেট সিনেমা হল চত্বরে  অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জাহিদ, বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে।এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ ও নির্বাচনে সফলতার লক্ষ্যেই আমাদের মূল উদ্দেশ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ,এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর (আলিফ)পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলী সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড আর ও শক্তিশালী ও মজবুত করতে  জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে হবে।

Tags:

সম্পর্কিত খবর :