রিয়াদে হামলার চেষ্টা হুতির, ২ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা।

আজ শনিবার ভোরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি রিয়াদকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠায়।
ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন-জনিত হুমকিগুলোর ওপর নজর রাখছিল। রিয়াদ অঞ্চল লক্ষ্য করে আসা ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতির নতুন করে সংঘাত চলছে। ওই সময়েই গোষ্ঠীটি রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছিল।

আনাদোলুর প্রতিবেদন

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top