রৌমারী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম মিম

কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে সোনাভানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সোনাভানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
আহতরা হলেন, মাধলী বেওয়া(৬০), চাচা খলিল মিয়া (৪৮), 
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জয়নাল জোয়ারদারের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে তাঁকে মালয়েশিয়ায় পাঠানো হয়। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। গত তিন-চার দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল বলেও জানান তাঁরা।
শুক্রবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ফারুকের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় চাচি সোনাভানু তাঁদের থামাতে এগিয়ে গেলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ওই গ্রামের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ফারুক আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। তাঁকে চিকিৎসার জন্য নেওয়ার আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জুবাইদা রহমানের

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা

Scroll to Top