বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানিয়ে পরিবারের ইচ্ছায় অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করলেন এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো।
তিনি বলেন আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিনের মালিক।
মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে দীর্ঘ সংগ্রামের পর আজ আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নাগরিকত্ব গত শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, দুপুর ১১টায় (British Citizenship) অর্জন করলাম। আলহামদুলিল্লাহ!
জীবনের এই নতুন অধ্যায়ে মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন এবং দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
জন্মভূমি বাংলাদেশ আমার শিকড়, আর যুক্তরাজ্য আমার জীবনের নতুন অধ্যায়।
পরিবার, সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই, যেন মহান আল্লাহ আমাকে সত্য, ন্যায়, মানবতা ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন!



