সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

লালপুরে নবজাতক চুরি,পরদিন স্থানীয়দের সচেতনতায় উদ্ধার

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নাটোরের লালপুর উপজেলায় বাড়ি থেকে এক মাস বয়সী নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় এক তরুণী। পরে স্থানীয়দের সচেতনতা ও তৎপরতায় পরের দিন শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উপজেলার নবীনগর গ্রামের আরশেদ মোল্লার মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়েছে পাশের নূরুল্লাপুর গ্রামের ভ্যানচালক মো. লালনের সঙ্গে। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং প্রায় এক মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শনিবার সকালে শিশুটির চিকিৎসার জন্য বিজলী খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (১৮) সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণী বিজলী খাতুনের সঙ্গে নবীনগরে তার বাবার বাড়িতে আসে।
ঐদিন সন্ধ্যার আগে শিশুটিকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় হাঁটছিলেন ওই তরুণী। একপর্যায়ে সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং লালপুর থানায় খবর দেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে।
রবিবার সকালে উপজেলার লক্ষণবাড়ীয়া এলাকায় এক কিশোরীকে নবজাতক শিশুসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সকালে হাঁটতে বের হওয়া এক নারী সন্দেহ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ দেখে ঘটনাটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। পরে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোরী ভয়ে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ওই নারী নবজাতকটিকে উদ্ধার করে নবীনগরে নিয়ে আসেন। পরবর্তীতে শিশুটিসহ উদ্ধারকারী নারীকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নবজাতকসহ নাটোর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :