প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে লেখাপড়া সহ শিক্ষা পরিক্রম গ্রহন নিয়ে খেলার মাঠে। ডিজিটাল তথ্য প্রযুক্তি গেম থেকে শিক্ষার্থী বা তরুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এবিষয়ে পরিবারের সকল অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি নজর দিতে হবে। ভবিষ্যতে ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। অভিভাবকদের নিজ সন্তানদের লুকনো প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু।
গোপালগঞ্জের ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান সিরাজ অপু বলেন, একটি শিক্ষিত জাতিই পারেন দেশ ও দশের উন্নয়ন করতে। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণদার। শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।
প্রাণবন্ত এই মুহূর্তটিতে আগত অতিথিবৃন্দের অতি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী মতামত আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিময়তা হবে বলে জানান প্রতিষ্ঠানের কতৃপক্ষবৃন্দ। তারা জানান, শাহজাহান সিরাজ স্যার সময় পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। কোমলমতি শিশুদের সাথে কুশল বিনিময়নহ বিভিন্ন শ্রেনীকক্ষ ঘুরে দেখেন। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন। মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি।
এসময় কোটালীপাড়া উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনান্য সহকারী শিক্ষকবৃন্দ, আগত অভিভাবকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, ছাত্র-ছাত্রী এবং জনসাধারণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।




