সাম্প্রতিক
গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় ডিবি পুলিশের অভিযান: ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ 07-06-2026

সখিপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসীর লাইফ সাপোর্টে মৃত্যু

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গত শুক্রবার (৫ জুন) সখিপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লাইফ সাপোর্টে থাকার ২দিন পর সৌদি আরব প্রবাসী শাহেদ(২৪)  রবিবার(০৭জুন) ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন। সে মাস খানেক আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। শাহেদের গ্রামের বাড়ি উপজেলার প্রতিমাবংকী গ্রামে। তার বাবা সৌদি প্রবাসী রফিকুল ইসলাম।  সৌদি প্রবাসী শাহেদ গত শুক্রবার সকাল ১১টার দিকে সখিপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে সিএনজির সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। গুরুতর আহত শাহেদের মাথার এক পাশ আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। ধীরে ধীরে শাহেদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। শাহেদের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য শাহেদকে ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাহেদের মরদেহ ঢাকার ওই হাসপাতাল থেকে নিজ বাড়ীতে এনে  এবং জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৌদি প্রবাসী শাহেদের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রবাসী সহকর্মী ও এলাকাবাসী  মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সখিপুরে প্রায়:শই এ ধরনের মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে।

Tags:

সম্পর্কিত খবর :