সখিপুরে ৪ মাসের শিশুকন্যাসহ গৃহবধূ নিখোঁজ।

 টাঙ্গাইলের সখিপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে লিজা আক্তার (ছদ্মনাম) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।রোববার (১ নভেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি উপজেলার কালিয়ানপাড়া এলাকার আল-আমিনের স্ত্রী।
পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার সময় লিজা আক্তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মা ও শিশুর সন্ধান পাননি।মা ও শিশুর সন্ধান পেলে *০১৭৬৭৭৬৩৪৪৪* নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top