সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইনকে হুমকি প্রদান এবং একই পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) নেতৃবৃন্দরা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আইনজীবী ও রাজনৈতিক দলের নেতা জাকির হোসেন কর্তৃক সংঘটিত এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটি গুরুতর ফৌজদারি অপরাধের শামিল। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে মনে করে সংগঠনটি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হুমকি এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে বাঁধাগ্রস্ত করে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :