সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

সরিষাবাড়ীতে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠ থেকে মাদক বিরোধী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
       উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় মাদক বৃদ্ধি পাওয়ায় এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ‌। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠ থেকে মাদকবিরোধী শোভাযাত্রা শুরু করা হয়। মাদক বিরোধী শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল। প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক সাইদুল হাসান, সরিষাবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমূল এহছান,ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর, ইমাম জুনায়েদ আহমেদ প্রমুখ।
      ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা মিছিল বলেন, মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :