সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

সালথা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ৬৫ বছরের বৃদ্ধকে মারধরে করে দাড়ি ছিড়ে আহত

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
 ফরিদপুরের সালথা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৬৫ বছরের এক বৃদ্ধকে মারধর করে আহত করা হয়েছে। এ সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
‎‎আহত ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ (৬৫)। তিনি বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আলাউদ্দিন শেখ একই গ্রামের মুরাদ শেখকে এক লাখ টাকা ধার দেন। শনিবার সকালে গ্রামের সড়কে মুরাদ শেখের সঙ্গে দেখা হলে তিনি ধার দেওয়া টাকা ফেরত চান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মুরাদ শেখ ও তাঁর তিন ছেলে আলাউদ্দিন শেখকে মারধর করেন। অভিযোগ রয়েছে, মারধরের সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়।
‎সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন, “পাওনা টাকা নিয়ে বিষয়টি কয়েকবার সালিশ বৈঠকে উঠেছে। মুরাদ শেখ বারবার টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি।”
‎তবে খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, জমি-সংক্রান্ত লেনদেনের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষ দাবি করছে ৯০ হাজার টাকা, অন্য পক্ষ বলছে ৮০ হাজার টাকা। এই নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে সালথা থানা সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :