শেয়ার করুন

সিরাজগঞ্জে কুয়াশায় ট্রাকচাপায় দুই পথচারীর মর্মান্তিক মৃত্যু

 সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই একটি বেপরোয়া ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তীব্র কুয়াশার মধ্যেই ওই দুই পথচারী মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে পিষ্ট হয়ে তারা মারা যান।

​খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রস্তুত করে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করে।

​হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top