সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

সিরাজগঞ্জ রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
 সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার  ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদে ভিজিএফ  চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু   ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণের সময় তালিকাভুক্ত অনেক উপকারভোগী চাল পাননি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পরিষদে গিয়ে অনেকেই জানতে পারেন তাদের জন্য বরাদ্দকৃত চাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে। অথচ পরে দেখা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তির সুপারিশে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক  বলেন,
“সরকার গরিব মানুষের জন্য চাল দেয়, কিন্তু আমরা গিয়ে চাল পাই না। পরে শুনি অন্য অনেকেই চাল নিয়ে গেছে।”
আরেক বাসিন্দা রহিমা খাতুন বলেন,
“আমরা সত্যিই গরিব। আমাদের নাম তালিকায় ছিল, কিন্তু চাল পাইনি। এটা আমাদের জন্য খুব কষ্টের।”
এলাকার সচেতন মহল বলছেন, ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, সঠিক তদারকি না থাকায় অনেক সময় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে অভিযোগের বিষয়ে জানতে   ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক   সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক বলেন এখন আপনাদের সাথে কথা বলার আমার সময় নেই। ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সরজমিনে ঘুরে দেখা গেছে বিভিন্ন ব্যাপারীরা সরকারি বরাদ্দকৃত গরিব দুঃখীর  ভিজিএফ চাউল ব্ল্যাক-এর মাধ্যমে কম দামে কিনে নিচ্ছে।
রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবদুল খালেক পাটোয়ারী কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, বিষয়টি তদন্ত করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :