মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা নির্মানে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।গত শুক্রবার( ১০ এপ্রিল ২০২৬)উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে বিকাল ৫ টায় এই ঘটনা ঘটে।
গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি সো-মেইল হতে থরিগাও পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজ শুরু হয়। কাজের শুরুতেই রাস্তা গাইড ওয়াল নির্মাণের বিভিন্ন অনিয়ম লক্ষ করা যায়। না না অনিয়ম নিয়ে দৈনিক মুন্সীগঞ্জের বার্তা পত্রিকাসহ আরো বেশ কয়েকটি পত্রিকায় রাস্তা নির্মানে নিম্ন মানের সামগ্রী ব্যবহার শিরোনামে (০২ ডিসেম্বর ২০২৫ইং) একটি সংবাদ প্রকাশ করলে স্থানীয় দায়িত্বে থাকা মৃত আজাদ হোসেন নান্নুর বড় ছেলে আশিকুর রহমান মুন্না ও তার সহযোগিরা সে থেকেই বিভিন্নভাবে সাংবাদিক মোরসালিন রহমানের সাথে ঝামেলার চেষ্টা করেন। এক পর্যায় সাংবাদিক মোরসালিন রহমান এর বাড়ির সামনে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা বাধা প্রদান করেন এবং এলজিডি ইঞ্জিনিয়ার এর সহযোগিতায় তা পরিবর্তন করেন। সেই ক্ষোভ পুশে রেখে গত শুক্রবার বিকালে সাংবাদিক মোরসালিন রহমান তার নিজ বাড়ি পাশে একটি বিচারে অবস্থারত অবস্থায় মুন্না ও তার লোক নিয়ে হামলা করে। শুধু হামলাতে শান্ত হয়নি সাংবাদিক এর বাড়ি ও ভাংচুর করে পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি প্রদর্শন করেন।
মোরসালিন রহমান বলেন, আমার উপর পূর্বের ক্ষোভ থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালায় এবং আমাদের বাড়ি ভাংচুর করেন। এবং আমার পরিবারকে বিভিন্ন হুমকি প্রদান করেন। ভয় পেয়ে আমার পরিবার সেখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে আসে।এরপর হামলাকারীরা তাদের পরিকল্পনা মোতাবেক মিথ্যা নাটক সাজিয়ে পুলিশ আনে। আমি ও তার পরিবারকে হয়রানির জন্য একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।












