সুনামগঞ্জ সীমান্তে মাদক ব্যবসার অভিযোগে জোৎস্না আটক

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডলুরা শহীদ মিনার এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে জোৎস্না নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরের নেতৃত্বে এসআই হানিফ, এএসআই জাকারিয়াসহ পুলিশের একটি দল ডলুরা শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়
জোৎস্নাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জোৎস্না ২০১৪ সাল থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে তাকে আটক করতে এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও ভৌগোলিক অবস্থান ও সীমান্তবর্তী এলাকার কারণে অভিযানগুলো সফল হয়নি বলে পুলিশের দাবি। পুলিশের ভাষ্য, দীর্ঘদিনের অভিযানের পর এবার তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক জোৎস্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।##

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top