সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

‘হরমুজ প্রণালি ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে’

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিকে ইরানের ‘স্থায়ী কৌশলগত সম্পদ’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের অধিকার ও নিয়ন্ত্রণ সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি শুধু জাহাজ চলাচলের পথ নয়; এটি ইরানের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত হাতিয়ার।

ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, এ অঞ্চলে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ইরান তার আইনগত অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। ইরানের সার্বভৌম অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান নতুন একটি ব্যবস্থা চালু করেছে। এর আওতায় নির্ধারিত রুট ব্যবহারকারী জাহাজগুলোকে বিশেষ সেবার জন্য ফি দিতে হবে। তার দাবি, এই ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

আজিজি আরও বলেন, ইরান নিজস্ব সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় পুরোপুরি সক্ষম। কোনো হুমকি বা নিষেধাজ্ঞা ইরানি জনগণের মনোবল দুর্বল করতে পারবে না।

তিনি আঞ্চলিক ‘প্রতিরোধ অক্ষ’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় তারা ঐক্যবদ্ধভাবে ইরানকে সমর্থন দিয়েছে।

বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। ফলে এই নৌপথে উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র : প্রেস টিভি

Tags:

সম্পর্কিত খবর :